Home আলোচিত ব্রাজিলের কাছে হারের পর দ. কোরিয়া কোচের পদত্যাগ

ব্রাজিলের কাছে হারের পর দ. কোরিয়া কোচের পদত্যাগ

0
319

২০১০ বিশ্বকাপের পর আবারও শেষ ষোলোয় খেলার সুযোগ পায় দক্ষিণ কোরিয়া। কিন্তু সাফল্যের ধারাটাকে আর বাড়াতে পারেনি তারা। ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

আসর থেকে ছিটকে যাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন দক্ষিণ কোরিয়া কোচ পাউলো বেন্তো। এখন ভবিষ্যৎ নিয়ে ভাববেন তিনি। তবে এর আগে বিশ্রামটা নেওয়া প্রয়োজন।

এদিকে কাতার বিশ্বকাপের কোনো ঘটনা তার পদত্যাগ করার পেছনে প্রভাব রাখেনি বলে স্পষ্ট জানান তিনি সংবাদ সম্মেলনে।

বেন্তো বলেন, ‘সিদ্ধান্তটা আমি সেপ্টেম্বরেই নিয়েছিলাম এবং আজ (গতকাল) নিশ্চিত করলাম। আমি কেবলই খেলোয়াড় ও প্রেসিডেন্টকে বিষয়টি জানিয়েছি।’

তিনি বলেন, ‘আমি তাদের কোচ হিসেবে খুবই গর্বিত, তাদের ধন্যবাদ দেওয়া উচিত। এখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত, তবে আমি কোরিয়া দলের সঙ্গে আর থাকব না। বিশ্রাম নিয়ে পরে ভেবে দেখব কী করা যায়।’

২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর দক্ষিণ কোরিয়া কোচের দায়িত্ব পান বেন্তো। তার দায়িত্বেই ২০১০ সালের পর প্রথমবারের মতো এবার নকআউটে উঠেছিল কোরিয়া। গ্রুপপর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়েছিল দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here