নিজের ব্যক্তিজীবনের আলোচিত ইস্যু নিয়ে গতকাল ভিডিও বার্তায় খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সেই ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়া বেশ উত্তাল। সেই রেশ কাটতে না কাটতেই নতুন পোস্টে নজর কেড়েছেন নায়িকা।
সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন বুবলী।
তার সেই ছবিগুলো নেটিজেনদের নজর কেড়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত নায়িকার পোস্টে ২৯ হাজারের বেশি নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন। এ ছাড়াও দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।
ছবির ক্যাপশনে বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রযোজিত ‘চাদর’ সিনেমায় এই লুকেই পর্দায় হাজির হবেন তিনি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর চলচ্চিত্র নির্মাণ করছে বিএফডিসি। এতে বুবলীর সঙ্গে পর্দায় কেমিস্ট্রি জমাবেন চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা জাকির হোসেন রাজু।

আরও পড়ুন-
শাকিব-অপু ইস্যুতে ১০টি নতুন তথ্য দিলেন বুবলী
গত কয়েক মাস ধরে আলোচনায় শাকিব-বুবলী ও অপু বিশ্বাস। না, কোনো সুপার ডুপার সিনেমার কারণে নয়। ব্যক্তিগত ও দাম্পত্য কলহ নিয়ে প্রাদপ্রদীপের নিচে আছেন তারা।
মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব-বুবলী পরস্পরকে নানা ইস্যুতে দোষারুপ করে চলেছেন। বুবলীর ভাষ্যমতে, তাদের সংসারে তৃতীয় পক্ষ হিসেবে ঢুকে পড়েছেন অপু বিশ্বাস।
এ নিয়ে দুজনের সংসারে যখন ভাঙনের গুঞ্জন তখন ফেসবুকে ‘আমার কিছু কথা..’ নিয়ে হাজির হলেন বুবলী।
সেখানে লাইভে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেন ঢালিউড নায়িকা।
৪০ মিনিটের বেশি দীর্ঘ ভিডিওতে সে কথাও খোলাসা করেছেন।
একনজরে দেখা যাক বুবলীর ভিডিওবার্তায় গুরুত্বপূর্ণ ১০টি তথ্য—
* বুবলীর কাছে শাকিব খান নিজেকে সিঙ্গেল হিসেবে উপস্থাপন করেছিলেন
* শাকিব-অপুর সংসার আছে জানতেন না বুবলী
* শাকিব-অপুর সংসার ভাঙার দায় বুবলীর নয়
* শাকিব খানের কথা অনুযায়ী অপু বিশ্বাস তিনবার বাচ্চা নষ্ট করেছেন। চতুর্থবার অনেকটা বাধ্য হয়ে তিনি সন্তান নিয়েছিলেন
* কাজের জায়গায় সিনিয়র হিসেবে অপুকে সম্মান করেন বুবলী
* অপুর সঙ্গে সম্পর্ক নিয়ে সুখী ছিলেন না শাকিব
* শাকিব-অপুর ছেলে জয়কে নিজের ছেলের মতোই মনে করেন বুবলী
* জয়ের জন্মদিনে ইচ্ছা করে বেবি বাম্পের ছবি প্রকাশ করেননি বুবলী
* সন্তানের অধিকার আদায় করতেই মুখ খুলতে হলো বুবলীকে
* পুত্র বীরকে বার্তা—‘বাবা শেহজাদ, মা হয়ে তোমার পাশে সারা জীবন থাকব না বাবা। কিন্তু অন্যান্য মায়ের মতো তোমার জন্য অনেক কষ্ট করেছি এবং করছি।’
