Home বিনোদন ওমরাহ পালন করে মানসিক শান্তি ফিরে পেলাম: শাহরুখ খান

ওমরাহ পালন করে মানসিক শান্তি ফিরে পেলাম: শাহরুখ খান

0
421

নতুন সিনেমা মুক্তির খবরে নেই প্রায় ৪ বছর! তবে ছেলের মাদক কাণ্ড, নতুন সিনেমায় যুক্ত হওয়া, বিভিন্ন আয়োজনে অংশ নেওয়া থেকে শুরু করে নানা কাজ দিয়ে আলোচনায় থাকছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

এদিকে ভারতীয় সিনেপ্রেমীরাও দক্ষিণমুখী হয়েছেন। একের পর এক মুখ থুবড়ে পড়ছে আমির, সালমানসহ জনপ্রিয় অভিনেতাদের সিনেমা। যা নিয়ে অনেকেই মন্তব্য করছেন বলিউড বয়কট করেছে দর্শকরা।

পাশাপাশি নিজের ক্যারিয়ার টিকে রাখতে দক্ষিণে যাত্রার চেষ্টা করছেন একাধিক বলিউড সুপারস্টার! এমনকি ফ্লপের ভয়ে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন শাহরুখ!—এমন গুঞ্জনও রয়েছে বলিপাড়ায়।

তবে সকলের সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে একাধিক বিগবাজেটের আলোচিত সিনেমায় যুক্ত হয়েছেন। এমনকি দীর্ঘ অপেক্ষার পর নিজের কাঙ্ক্ষিত চরিত্রে কাজ করেছেন তিনি।

নামের সঙ্গে রোমান্টিক ইমেজ সেঁটে থাকলেও পুরো অ্যাকশন অবতারে ধরা দেওয়ার ইচ্ছে ছিল তার। সেই স্বপ্ন পূরণ হচ্ছে আগামী মাসে মুক্তি প্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমা দিয়ে।

এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমি এখন পর্যন্ত কোনো অ্যাকশনধর্মী ছবিতে কাজ করিনি। মূলত প্রেমের ছবিতে অভিনয় করেছি। কিছু সামাজিক ছবি করেছি, কিছু ছবিতে আমি কোনো চরিত্রকে মেলে ধরেছি, কিন্তু কেউ আমাকে অ্যাকশন ছবিতে নিতে চাইতো না। অবশেষে ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমা আমার স্বপ্ন পূরণ করেছে। আমি কী করে দেখাতে পারি সেটা সিনেমাগুলো মুক্তির পরই মূল্যায়ন করবেন। ভেবেছি, আগামী কয়েক বছর অ্যাকশনধর্মী ছবিতে কাজ করব। আমি মিশন ইমপসিবল-এর মতো ছবিতে কাজ করতে চাই। ওভার দ্য টপ অ্যাকশন ছবি করতে চাই।’

এই সিনেমাগুলোর বাইরের সম্প্রতি অনেকটাই চুপিসারে ‘ডঙ্কি’ সিনেমার শুটিং করেছেন সৌদি আরবে। শাহরুখ বিষয়টি জানিয়ে এক ভিডিও বার্তায় নিজের টিমের পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সৌদি সরকারকেও।

অন্যদিকে অভিনয়ের ব্যস্ত থাকলেও নিজের ধর্মের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল এই অভিনেতা। তাই সৌদি আরব গিয়ে সুযোগ পেতেই ওমরাহ পালন করতে দেরি করেননি তিনি। গতকাল তাকে পবিত্র শহর মক্কায় ওমরাহ পালন করতে দেখা গেছে।

এ প্রসঙ্গে শাহরুখ খান ভিডিও বার্তায় আরও বলেন, ‘ওমরাহ করে মানসিক শান্তি ফিরে পেলাম। প্রত্যেক মানুষের নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here