বাংলাদেশি নির্মাতার ছবিতে জিতের নায়িকা সুস্মিতা

কলকাতার সুপারস্টার জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড’ থেকে সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমাদ্দার। ছবির নাম ‘মানুষ’।

সম্প্রতি অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তার চুক্তি হয়। সে সময় নির্মাতা জানিয়েছিলেন ছবিটিতে জিতের বিপরীতে থাকছেন দুই নায়িকা।

শুক্রবার কেক কেটে, নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে ছবিটির যাত্রা শুরু হল কলকাতায়। যাত্রার সূচনালগ্নেই দুই নায়িকার এক নায়িকাকে সামনে নিয়ে আসেন জিৎ। তিনি সুষ্মিতা চ্যাটার্জি।

প্রসেনজিৎ থেকে দেব, সোহম হয়ে জিৎ— টলিউডের তাবড় অভিনেতা প্রায় সকলের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। ‘মানুষ’ এ তিনি হাজির হচ্ছেন জিতের বিপরীতে।

ওই আয়োজনে জিৎ, সুষ্মিতা ও পরিচালক সঞ্জয় সমাদ্দার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ‘মানুষ’ এর সঙ্গে যারা সম্পৃক্ত থাকবেন তাদের অনেকেই।

শুক্রবার কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে সঞ্জয় বলেন, ‘ছবিটি দুইজন নায়িকা থাকছেন। একজন কলকাতার বেশ পরিচিত মুখ সুস্মিতা চ্যাটার্জি। অন্যজনের নাম শিগগিরই প্রকাশ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *