মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের ঐতিহ্যবাহী পোষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র সালমা আক্তার।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী মানিক স্যানালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত।
এছাড়াও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর (ইউআরসি) আব্দুর রহিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার লিপিকা রানী সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরফুন নিসা খানম, পৌর কাউন্সিলর যথাক্রমে, আব্দুল জলিল, আলী আজম সিদ্দিকী, সুমন হক, বিভিন্ন অভিভাবক সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক জিনাত জাহান জুঁই ও আখলিমা খানম। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়ার জন্য শিক্ষা সামগ্রী উপহার দেয়া হয়।
