শাকিবের বাসায় যাতায়াত নিয়ে যা বললেন অপু বিশ্বাস

ক’দিন আগে সামাজিক মাধ্যম উত্তাল ছিল অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল ঝগড়ায়। এ লড়াইয়ের শেষের দিকে শাকিব খানের বর্তমান স্ত্রী বুবলী অভিযোগ আনেন, সাবেক স্ত্রী অপুর উসকানিতে তার সঙ্গে অসদাচরণ করছে শাকিব। এসময় শাকিবের বাসায় অপুর যাতায়াত বেড়েছে বলেও উল্লেখ করেন বুবলী। এবার বিষয়টি নিয়ে কথা বললেন অপু।

শাকিবের বাড়িতে যাতায়াত প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বলেন, ‘শাকিব যেহেতু আমার সন্তান জয়ের বাবা, তাই বাবার বাড়িতে সন্তান যাবেই। আর আমি আমার ছেলেকে একা ছাড়তে পারি না।’

অপুকে তৃতীয় পক্ষ বলে সম্বোধন করেছিলেন বুবলী। এ সময় বিষয়টি অপু বলেন, ‘যিনি বলেছেন, বিষয়টি তার কাছেই জেনে নিন। আমাকে জিজ্ঞেস করছেন কেন! কে তৃতীয় পক্ষ, কে প্রথম পক্ষ সেটি তার কাছে থেকেই শুনুন। এসবের মাঝে আমাকে না টানাই ভালো। আমি এখন ভালো আছি, কাজ করছি। দর্শকের মাঝে, কাজ নিয়েই নিয়েই থাকতে চাই।’

তিনি বলেন, জীবনের একটা অধ্যায় চলে গেছে। অনেক ঘটনা ঘটেছে। জীবনকে আর হাস্যকর বানাতে চাই না। আমি পুত্রকে নিয়ে সুখে আছি, ভালো আছি।

শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।

এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে নিয়ে আসেন ১৫৩৬ দিন পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *