Home বিনোদন আজকে থেকে প্রচুর থ্রোব্যাক হবে: পরীমণি

আজকে থেকে প্রচুর থ্রোব্যাক হবে: পরীমণি

0
564

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। বিভিন্ন ইস্যুতে নানা সময়ে আলোচনা আর সমালোচনায় মুখর থেকেছেন। একটা শেষ না হতেই আরেকটা প্রসঙ্গ শুরু হয়ে যায় তার নামে।

বেশ কিছুদিন ধরে ঢালিউডের নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে নিয়ে ফেসবুক এবং মিডিয়া গরম করে রেখেছিলেন। মিমের বিরুদ্ধে তিনি তার স্বামী রাজের গোপন সম্পর্কের ইঙ্গিত দেন। সেসময় নিজের স্বামী শরিফুল ইসলাম রাজ এবং নির্মাতা রায়হান রাফিকেও বাদ রাখেননি জড়াতে। রায়হান রাফিকে দালাল বলেও অভিহিত করেন রাগের মাথায়।

এদিকে গতকাল বোটক্লাব কাণ্ডে তিনি গতকাল (২৯ নভেম্বর) ব্যবসায়ী নাসিরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে এসেছেন। এসময় তার সঙ্গে ছিল তার স্বামী শরিফুল ইসলাম রাজ।

আজ ঢালিউডের এই অভিনেত্রী নতুন একটি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে তিনি লিখেছেন, ‘আজকে থেকে প্রচুর থ্রোব্যাক হবে’।

তবে কিসের থ্রোব্যাক হবে এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি। তবে বোঝাই যাচ্ছে, কেউ যদি কার সাথে অন্যায় করেন তাদের কাউকে পরী আর চুল পরিমাণও ছাড় দিতে নারাজ। আজ থেকে কি তাহলে নতুন রূপে দেখা যাবে এই অভিনেত্রীকে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here