Home বিনোদন সত্যি হচ্ছে জল্পনা! এবার হিন্দি সিনেমায় জয়া আহসান

সত্যি হচ্ছে জল্পনা! এবার হিন্দি সিনেমায় জয়া আহসান

0
675

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই বাংলা সিনেমায় অভিনয় করে বেশ খ্যাতি লাভ করেছেন তিনি। আবার দেশটিতে প্রথম বাংলাদেশি তারকা হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’-ও পেয়েছেন নায়িকা।

জনপ্রিয় এই তারকাকে নিয়ে এর আগে জল্পনা ছিল, বলিউডেও আলো ছড়াবেন তিনি। এবার সেই জল্পনাই সত্যি হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, ‘করক সিং’ নামের হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। এটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।

জানা গেছে, এই সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এছাড়া মুখ্য ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে।

সিনেমার গল্প সম্পর্কে বলা হয়েছে, আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মাণ করা হবে সিনেমাটি। তবে এই গল্প বাস্তবজীবন থেকে নেয়া কিনা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কলকাতা ও মুম্বাইতে এর শুটিং হবে। আর সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এর শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে।

যদিও এ নিয়ে অভিনেত্রী মুখ খোলেননি। জয়া আহসানকে অনেকবার ফোন এবং এসএমএস করে সাড়া পাওয়া যায়নি।

যদি জয়া আহসান ‘করক সিং’ সিনেমায় অভিনয় করেন, তাহলে এটি হবে অভিনেত্রীর প্রথম হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করা।

সিনেমায় আরও আছেন দিল বেচারা সিনেমার অভিনেত্রী সাঞ্জানা সাংভি। ভারতীয় সংবাদমাধ্যম আরও জানাচ্ছে, করক সিং ছিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here