Home আলোচিত রোনালদোর পায়ে হাত বুলালেন রদ্রিগো

রোনালদোর পায়ে হাত বুলালেন রদ্রিগো

0
146

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ ফুটবল জয়ী দলের সদস্য ছিলেন তিনি। তাকে কাছে পেয়ে আবেগাল্পুত হন চলতি বিশ্বকাপ দলের ফুটবলার রদ্রিগো। এসময় তিনি রোনালদোর পায়ে হাত বুলিয়ে নিজের পায়ে একই কাজ করেন।

সুইজারল্যান্ডের বিপক্ষে ০-১ গোলে জয় পাওয়ার পর কিংবদন্তি রোনালদোর সামনে হাজির হন রদ্রিগো। এ সময় রোনালদো তাকে প্রশ্ন করেন।

সাক্ষাতের শুরুতে রদ্রিগোকে স্বাগত জানান রোনালদো। তিনি বলেন, রদ্রিগো, আমরা তোমাকে পেয়ে সম্মানিত বোধ করছি।

রদ্রিগোর কাছে প্রথম বিশ্বকাপ দলের অংশ হতে পেরে কেমন অনুভূতি হচ্ছে তা জানতে চান রোনালদো। এর জবাবে রদ্রিগো বলেন, আপনার সঙ্গে কথা বলতে পারা অত্যন্ত আনন্দের এবং উত্তেজনাকর।

বিশ্বকাপে অংশ নেওয়ার অনুভূতি জানাতে গিয়ে রদ্রিগো বলেন, আমি প্রতিনিয়ত শিখছি। যখন যেটা প্রয়োজন সেটা করার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি খুব খুশি যে সৃষ্টিকর্তা এই সুযোগ দিয়েছেন।

প্রায় পাঁচ মিনিটের সাক্ষাৎকার শেষে উঠে যাওয়ার সময় রদ্রিগো রোনালদোর পায়ে হাত বোলান। এরপর নিজের পাঁয়েও একই কাজ করেন তিনি।

খেলোয়াড়ি জীবনে স্টেপ ওভার ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষের বক্সে দুই পা ছুরির মতো চালানো রোনালদো এ সময় হো হো করে হেসে ওঠেন। রদ্রিগোর আচরণে কিংবদন্তি যে মজা পেয়েছেন, তা বলাই বাহুল্য।

ভিডিও দেখুন এখানে- 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here