বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে ব্রাজিল। হাইভোল্টেজ ম্যাচটির প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি।
প্রথমার্ধের শেষে কর্নার থেকে সুযোগ পায় ব্রাজিল। রাফিনহার ক্রসে গোলের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু গোল আসেনি। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় সাজঘরে যায় দু’দল।
