শপথ নিয়েই দুবাই উড়াল দিলেন মৌসুমী

নির্বাচিত হওয়ার দীর্ঘ ৯ মাস পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন অভিনেত্রী মৌসুমী।

রবিবার রাতে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে শপথবাক্য পাঠ করান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ সময় তার পাশে ছিলেন সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

শপথ গ্রহণ করেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন চিত্রনায়িকা মৌসুমী।

আরেক অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সৌজন্যে জানা গেছে, মৌসুমী গত মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রবিবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতিতে উপস্থিত হন এই প্রয়দর্শিনী অভিনেত্রী। শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলে তিনি রাত ২টার পরে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেন।

বিষয়টি জানিয়ে ফেসবুকে দীঘি একটি ছবি পোস্ট করেন। সেখানে মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন মামুনুন ইমন। দীঘি লিখেছেন, ‘প্রথমবার এককভাবে প্রিয় মানুষদের সঙ্গে দেশের বাইরে যাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *