Home আলোচিত এবার আমেরিকার ভিসা পেলেন অপু বিশ্বাস ও জয়

এবার আমেরিকার ভিসা পেলেন অপু বিশ্বাস ও জয়

0
484

চিত্রনায়ক শাকিব খানের সংসারে চলছে ডায়মন্ডের নাকফুল কাণ্ড। এরই মধ্যে জানা গেল তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন।

ঘনিষ্ঠ একটি সূত্র জানান, ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন অপু ও জয়। আসছে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন তিনি।

জানতে চাইলে অপু বিশ্বাস একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ভিসা তো অনেক আগেই পেয়েছি। এটা তো বলার মতো কোনো ঘটনা নয়। ইচ্ছা আছে জয়কে নিয়ে নতুন বছরে যুক্তরাষ্ট্রে ঘুরতে যাব।’

এদিকে অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয়ের ভিসা প্রাপ্তির খবর জেনে খুশি হয়েছেন জয়ের বাবা অভিনেতা শাকিব খান। এমনটাই জানিয়েছেন অপু বিশ্বাসের ঘনিষ্ঠজনরা।

আমেরিকার স্থায়ী বসবাসের অনুমতিপত্র নিয়ে দীর্ঘ ৯ মাস পর দেশে ফেরেন শাকিব খান। জানা গেছে, তার হাতে থাকা পুরোনো সিনেমার কাজ শেষ করে আমেরিকায় পাড়ি দেবেন এই অভিনেতা। সেখানে অপু বিশ্বাস ও জয়কে দেখা যাবে- এমনটাই মনে করছেন সিনেসংশ্লিষ্টরা।

কারণ হিসেবে বলছেন, সম্প্রতি জয়ের জন্মদিনে শাকিব-অপু একান্তে কিছু সময় কথা বলেছেন, যেমনটা আগে ছিল না। এরপর অনেকেই মনে করছেন শাকিব-অপু আবারও এক হতে চলেছেন। যদিও এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘অপু-বুবলী এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here