Home আলোচিত দল পাল্টানো মানুষ আমি নই: নিপুণ

দল পাল্টানো মানুষ আমি নই: নিপুণ

0
251

এই মুহূর্তে বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে। তার উত্তাপ এসে লেগেছে বাংলাদেশেও। দেশের অধিকাংশ মানুষই ফুটবল বিশ্বকাপ বলতে ওই ব্রাজিল-আর্জেন্টিনাকেই বোঝায়। এই দুই পরাশক্তিকে নিয়েই তাদের যত উন্মাদনা।

এদিকে প্রথম খেলায় তুলনামূলক খর্বশক্তির দল সৌদি আরবের সঙ্গে হেরে চাপের মধ্যে পড়েছিল ফেভারিট আর্জেন্টিনা। তাই দ্বিতীয় ম্যাচ হয়ে উঠেছিল দলটির জন্য ফাইনালের মতো। হারলেই আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা নিয়ে শনিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নেমেছিল দলটি।

আর্জেন্টিনার সমর্থকদের ভরসার আরেক নাম লিওনেল মেসি। ফুটবলের এই জাদুকর ঠিকই খাদের কিনারা থেকে দলকে টেনে তুলবেন, এই বিশ্বাস নিয়ে খেলা দেখতে বসেন তারা। তাদের সেই বিশ্বাসের মর্যাদা রেখেছেন মেসি। জাদুকরি পারফরম্যান্সে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এ দিন নিজে এক গোল করেছেন। সাহায্য করেছেন অন্যকে গোল করতে।

কাঙ্ক্ষিত জয় পেয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনার সমর্থকরা। তাদের এই উচ্ছ্বাসে যোগ দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

সংবাদমাধ্যমকে নিপুণ বলেন, ‘ছোটবেলা থেকে আমাদের পরিবারে সবাই খেলা দেখত। তাদের দেখতে দেখতে খেলার প্রতি আগ্রহী হয়েছি। ম্যারাডোনার খেলা আমার বাবা পছন্দ করতেন। বাবার সূত্র ধরেই ম্যারাডোনা আমার প্রিয় খেলোয়াড়। তার খেলা ইউটিউবে দেখেছি। এখন আমার প্রিয় খেলোয়াড় মেসি। মুগ্ধ হয়ে মেসির খেলা দেখি।’

‘প্রথম খেলায় আর্জেন্টিনা হেরে গেল বলে খুব মন খারাপ হয়েছিল। গত রাতে খেলা দেখার সময় একটু ভয়ে ছিলাম। মেসি গোল দেওয়ার পর প্রাণ ফিরে পেয়েছিলাম। তারপর তো আরেকটা গোল করল ফার্নান্দেজ। সত্যি, মনটা ভরে গেছে খেলা দেখে। আর হ্যাঁ, দল পাল্টানো মানুষ নই আমি। জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here