Home প্রধান খবর এসএসসিতে ৫০ স্কুলের সবাই ফেল!

এসএসসিতে ৫০ স্কুলের সবাই ফেল!

0
263

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে দেখা যায়, এবছর শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবার মোট ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ১৮।

এদিকে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এবার মোট ২ হাজার ৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এর আগে আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করা হয়।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।

তিনি বলেন, ২০২২ সনের পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ২০ লাখ ৩৪ হাজার ১৮ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩৯ হাজার ৮৮১ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেওয়া ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ- ৫ পেয়েছে দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন। তাদের মধ্যে ছাত্র এক লাখ ২১ হাজার ১৫৬ জন এবং ছাত্রী এক লাখ ৪৮ হাজার ৪৪৬ জন।

অনুত্তীর্ণদের মধ্যে ঢাকা বিভাগেই ৩৯ হাজার ২৭৩ জন। যা অন্যান্য সকল বোর্ডের মধ্যে সর্বোচ্চ।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ড ও অন্যান্য চারটি বোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। শিক্ষাবোর্ডটিতে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।

কী কী কারণে এই বোর্ডে পাসের হার কম তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here