Home আলোচিত কলকাতায় ‘সেরা পুরুষ’-এর সম্মাননা পেলেন হিরো আলম

কলকাতায় ‘সেরা পুরুষ’-এর সম্মাননা পেলেন হিরো আলম

0
249

কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম কী করেননি? মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, সিনেমা— সবকিছুরই স্বাদ নিয়েছেন তিনি। এরপর তরী ভিড়িয়েছেন সংগীতাঙ্গনে। অদ্ভুতরকম বেসুরো গলায় গান গেয়ে হয়েছেন তুমুল সমালোচিত। রবীন্দ্রসংগীতও নিস্তার পায়নি তার হাত থেকে।

বিকৃত সুরে রবীন্দ্রসংগীত গেয়ে ধমক খেয়েছেন প্রশাসনের। এরপর গণমাধ্যমেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন তিনি। একে একে আরব নিউজ, খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ড গুরুত্বের সঙ্গে তাকে নিয়ে সংবাদ প্রচার করে। এবার কলকাতায় ‘সেরা পুরুষ’-এর সম্মাননা পেলেন তিনি।

গত ১৯ নভেম্বর ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষে তাকে সম্মাননা দেন পুরুষ অধিকার কর্মীরা। তাদেরই একজন সদস্য সৈকত ভট্টাচার্য বলেন, প্রথাগত সৌন্দর্যের ধারণার বাইরে গিয়েও যে হিরো হওয়া যায় তা তিনি (হিরো আলম) দেখিয়ে দিয়েছেন। সে-ই আসল পুরুষ, সে-ই আসল বিপ্লবী।

এদিকে ওপার বাংলায় ‘সেরা পুরুষ’-এর সম্মাননা পেয়ে খুশিতে আপ্লুত হিরো আলম। তিনি জানান, অজস্র ট্রোল, ব্যাঙ্গ-বিদ্রূপ এড়িয়ে আমি আমার কাজে মনোযোগী ছিলাম। ইচ্ছা থাকলে সবই সম্ভব। ওপার বাংলায় এমন একটি সম্মাননা পেয়ে বেশ ভালো লাগছে। দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here