ঢালিপাড়ার রোমান্টিক জুটি শকিব-বুবলী। তাদের কেমিস্ট্রি বরাবরই নজরকাড়া। ব্যক্তিজীবনেও আলোচনার কেন্দ্রে তারা। সম্প্রতি নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনেন তারা উভয়ই।
এ বিষয়ে গণমাধ্যমে কথাও বলেছেন তারা। সম্প্রতি শুটিং নিয়ে ব্যস্ততা বাড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন বুবলী। নানান সময়ে ছেলে বীরকে নিয়ে তিনি পোস্ট করে থাকেন। তার ধারাবাহিকতায় শুক্রবার (২৫ নভেম্বর) বুবলী ছেলে বীরের দুটো ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “জুম্মা মোবারক, বাবাই।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ খান বীর। প্রায় আড়াই বছর পর গত ৩০ সেপ্টেম্বর ছেলেকে প্রকাশ্যে আনেন তারা। শোনা যাচ্ছে, ইতোমধ্যে এই দম্পতির বিচ্ছেদও হয়ে গেছে। তবে এ বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানাননি তারা।
তবে সম্প্রতি হীরের নাকফুল ইস্যুতে শাকিব যা জানালেন, তাতে বুবলীর সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জনই পোক্ত হয়েছে। একটি গণমাধ্যমকে শাকিব বলেছেন, বুবলীর সঙ্গে তার কোনও যোগাযোগ নেই!
তিনি বলেন, সত্যি কথা বলতে, তাঁর সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।
