Home বিনোদন আমাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে: বুবলী

আমাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেছে: বুবলী

0
667

শাকিবের বক্তব্যে বিব্রতবোধ করছেন বাংলাদেশের বড়পর্দার অভিনেত্রী শবনম বুবলী। গত রোববার জন্মদিনে চিত্রনায়ক শাকিব খানের থেকে হীরার নাকফুল উপহার পেয়েছিলেন তিনি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হীরার নাকফুল পাওয়ার বিষয়ে জানিয়েছিলেন বুবলী নিজেই। কিন্তু শাকিব খান বললেন উল্টো কথা। গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীকে তিনি নাকফুল দেননি। পরে শাকিবের বক্তব্যের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বুবলী।

নাকফুল দেওয়ার বিষয়টি শাকিব অস্বীকার করছে দেখে বেশ অবাক হয়েছেন বুবলী। তিনি মনে করছেন তার আর শাকিবের মাঝে তৃতীয় পক্ষ ঢুকেছে।

এক সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘আজকের শাকিব খানের সাক্ষাৎকার ও তৃতীয় পক্ষ একজনের ফেসবুকে কয়েক দিনের কার্যক্রম নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমাদের মধ্যে তৃতীয় পক্ষ একজন হঠাৎ করেই ঢুকে গেছেন।

আমার জন্মদিনের উপহারের খবর নিয়ে ফেসবুকে লিংক শেয়ার করে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি দেখেছি। তা ছাড়া গত কয়েক মাসে ফেসবুকে আপনারা তাঁর বিষয়টি টের পাচ্ছেন। অনেক দিনই আমাকে নিয়ে এই তৃতীয় পক্ষের এমন আচরণ ছিল না।

হঠাৎ করেই এত সুন্দর একটা বিষয় ধরে তিনি উপহাস করে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। তাঁর নাম আমি উচ্চারণ করতে চাচ্ছি না। আপনারা ফেসবুকে এই কয়েক দিনের তাঁর কার্যক্রম দেখলেই বুঝবেন। পুরো বিষয়টি নিয়ে আমার কাছে সন্দেহ হচ্ছে।’

বুবলী আরও বলেন, কয়েক দিন ধরে তৃতীয় পক্ষে স্ট্যাটাস, ‘আজ শাকিবের বক্তব্য নিয়ে বিষয়টি গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন সেটা। আজ শাকিব খানের এমন আচরণে সন্দেহ হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে, তৃতীয় পক্ষের একজনের ইন্ধন আছে এখানে। শাকিব খানের ওপর তার পক্ষ থেকে চাপও থাকতে পারে। এসব শাকিব খানের সঙ্গে তার পূর্বের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি কি না, এটাও ভাবার বিষয়। তা না হলে হঠাৎ করেই বীরের বাবা শাকিব খান আমার সঙ্গে এমন আচরণ কেন করবে!’

বুবলী তৃতীয় পক্ষের নাম উচ্চারণ না করলেও বোঝা যাচ্ছে তিনি অপু বিশ্বাসকেই তৃতীয় পক্ষ বলে ইঙ্গিত করেছেন। কারণ সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলী দাবি করেন, জন্মদিনে শাকিব তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। তার এই কথা কোট করে একাধিক নিউজও হয়।

সেইসব নিউজের একটি লিংক নিজের ফেসবুক পেজে শেয়ার করে বুবলীকে উপহাস করে অপু লেখেন, কী মজা, কী মজা! সঙ্গে জুড়ে দেন কয়েকটি হাসির ইমোজি। এরপর থেকেই ফেসবুকে অপু-বুবলী একে অন্যকে নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দিয়ে যাচ্ছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here