Home বিনোদন প্রকাশ্যে চুমু দেওয়ায় নায়িকাকে চড় মারলেন সিয়াম

প্রকাশ্যে চুমু দেওয়ায় নায়িকাকে চড় মারলেন সিয়াম

0
664

রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’ গাইছিলেন জেমস। বুধবার (২৩ নভেম্বর) সেই কনসার্টের দর্শক সারিতে ঘটল এক অপ্রীতিকর ঘটনা।

জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ কনসার্ট উপভোগের সময় হুট করেই চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল তাকে চুম্বন করে বসেন। আর এমন কাণ্ডের পর সিয়ামও মেজাজ হারিয়ে কষে চড় মারেন তাকে। এমনকি ধাক্কা দিয়ে দূরেও ঠেলে দেন তাকে।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনার একটি ভিডিও ক্লিপস; যা এখন রীতিমতো ভাইরাল।

৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কনসার্টে আছেন সিয়াম-সুনেরাহ। গানের তালে দুলছিলেন সুনেরাহ। সিয়াম তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ সবার সামনেই সিয়ামকে চুমু খেয়ে বসেন সুনেরাহ। এতে সাড়া না দিয়ে উল্টো বিরক্ত হন সিয়াম। হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন সুনেরাহকে। এরপর কষে চড় মারেন সুনেরাহর গালে।

ভিডিওটি প্রকাশ পেতেই হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ভাইরাল করে দিয়েছেন ওই ভিডিও। তবে এ নিয়ে মুখ খোলেননি সুনেরাহ। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না।’

এরপর শুটিং কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ এটা শুটিং ছিল।’ তবে কিসের শুটিং সেটে এমন দৃশ্য সেটা জানাতে নারাজ এই অভিনেত্রী।

সম্প্রতি সিয়াম-সুনেরাহ কাজ করছেন দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল সিনেমায়। ধারণা করা হচ্ছে, এটি ওই সিনেমার শুটিংয়ের দৃশ্য। ছবিতে সিয়াম-সুনেরাহ ছাড়াও অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here