Home আলোচিত ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের ভক্ত: আলমগীর

ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের ভক্ত: আলমগীর

0
223

এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপ মাঠে গড়িয়েছে রোববার (২০ নভেম্বর) রাত ৮টায়। চলবে (১৮ ডিসেম্বর) পর্যন্ত। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা।

পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা। অনেক আগে থেকেই অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নানা উন্মাদনা বেশি থাকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১টায় ব্রাজিল-সার্বিয়ার খেলা। বিশ্বকাপ নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি বিনোদনের তারকাদেরও আগ্রহের কমতি নেই।

বিশ্বকাপে নিজের প্রিয় দল নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার খ্যাতিমান নায়ক ও পরিচালক আলমগীর।

আলমগীর বলেন, ‘ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি আমার আলাদা একটা ভালোলাগা আছে। আবাহনী-মোহামেডানের ফুটবল খেলা খুবই পছন্দ করতাম। ব্যক্তিগতভাবে আবাহনীর সমর্থক আমি। ছোটবেলা থেকেই ব্রাজিল টিমের ভক্ত। এখন নেইমারের খেলা ভালো লাগে। ছোটবেলায় জিকো, সক্রেটিসের খেলা ভালো লাগত। ব্রাজিলের খেলা থাকলে সেই খেলা অবশ্যই দেখার চেষ্টা করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here