মেসির জাদুকরী খেলা মন্ত্রমুগ্ধ করে: ফেরদৌস

বিশ্ব যখন কাঁপছে বিশ্বকাপ জ্বরে তখন তার উত্তাপ এসে লেগেছে বাংলাদেশেও। দেশের অধিকাংশ মানুষই ফুটবল বিশ্বকাপ বলতে ওই ব্রাজিল-আর্জেন্টিনাকে বোঝায়। এই দুই পরাশক্তিকে নিয়েই তাদের যত উন্মাদনা।

এর বাইরে নয় তারকারাও। চিত্রনায়ক ফেরদৌস আর্জেন্টিনার ঘোর সমর্থক। বিশ্বকাপ নিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার ভাবনার কথা।

ফেরদৌস বলেন, ফুটবলে আমার অল টাইম ফেভারিট টিম আর্জেন্টিনা। তবে বিশ্বকাপকে ঘিরে নিজ পরিবারের সদস্যরা দুই দলে বিভক্ত। আমার সহধর্মিণী ব্রাজিলের ঘোর সমর্থক। আর আমার মা যে দল জিতবে সেই দিকেই তার সমর্থন।

আমার দুই মেয়ে নুজহাত ও লামিয়া তাদের স্কুলের ফুটবল টিমের খেলোয়াড়। নুজহাত স্কুল টিমে গোলকিপার। সুতরাং বুঝতেই পারছেন এবারের বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আমাদের মধ্যে কতটুকু উন্মাদনা বিরাজ করছে। খেলা চলাকালীন আমার ও আমার স্ত্রীর মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের খেলা চলাকালীন তর্ক-বিতর্ক চলবে। মেসি অসাধারণ প্লেয়ার। তার জাদুকরী খেলা মন্ত্রমুগ্ধ করে আমাকে।

আর মজার বিষয় হচ্ছে আমার স্ত্রী যদিও ব্রাজিলের ভক্ত কিন্তু সে সুযোগ সন্ধানী! ফাইনাল খেলায় যে দল বিজয়ী হয় সে সেই দলে ঢুকে যায়। এবারের বিশ্বকাপের ম্যাচগুলো দেখার চেষ্টা করছি সব। তবে আর্জেন্টিনাসহ ফেভারিট দলগুলোর খেলা মিস করবো না।

সেমিফাইনাল ও ফাইনাল খেলা আমরা আমাদের বন্ধুদের সঙ্গে উপভোগ করবো বলে ঠিক করেছি। ইতিমধ্যে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি আর্জেন্টিনার জন্য স্মরণীয় বিশ্বকাপ হবে এটি। আর কাপ উঠবে মেসির হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *