থাইল্যান্ড থেকে নতুন খবর দিলেন নুসরাত ফারিয়া

দুই বাংলায় সমানতালে কাজ করছেন নুসরাত ফারিয়া। ২০১৯ সালে কলকাতায় মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘বিবাহ অভিযান’। সম্প্রতি শুরু হয়েছে এই সিনেমার সিক্যুয়ালের শুটিং।

আগেই জানা গিয়েছিল, সিনেমাটির শুটিং হবে কলকাতা ও থাইল্যান্ডে। সম্প্রতি শুটিংও শুরু হয়েছিল। মঙ্গলবার (২২ নভেম্বর) সেই শুটিংয়ের আপডেট জানালেন নুসরাত ফারিয়া।

জানা গেছে, ইতোমধ্যে থাইল্যান্ডের অংশের শুটিং কাজ শেষ করেছেন অভিনেত্রী। এদিন বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এতে তার সঙ্গে দেখা যায় সোহিনী ও প্রিয়াঙ্কাকে।

সিনেমাটির ক্যাপশনে হ্যাশট্যাগ আবার বিবাহ অভিযান দিয়ে ফারিয়া লেখেন, ‘পাতায়ার কাজ শেষ হলো। ’

বিবাহ অভিযান এর চিত্রনাট্য লিখেছিলেন রুদ্রনীল। এবারও তিনিই লিখেছেন। এটি পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত, তবে এর সিক্যুয়াল আবার বিবাহ অভিযান পরিচালনা করছেন সৌমিক হালদার।

ফারিয়া ছাড়াও এতে আরো অভিনয় করছেন কলকাতার অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *