ইসলাম যে শান্তির ধর্ম সেটা আবারও প্রমাণ হলো: সিদ্দিক

কাতার বিশ্বকাপে ছোট পোশাক পরে যাওয়া যাবে না, জড়িয়ে ধরা যাবে না―এ বিষয়টিতে বেশ আনন্দিত হয়েছেন অভিনেতা সিদ্দিক। নিজের ফেসবুক পোস্টে এমনটাই জানালেন অভিনেতা।

এক ফেসবুক পোস্টে এ কথা জানান অভিনেতা সিদ্দিক। তিনি বলেন, বিশ্ব আসরে মদ্যপান, স্বামী-স্ত্রী ব্যতীত কেউ যুগলভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে অবস্থান করতে না পারা, ফুটবল মাঠে ছোট ছোট কাপড় পরে যাওয়া নিষেধ, আনন্দ-উল্লাসে একজন পুরুষ নারীকে অশ্লীলভাবে জড়িয়ে ধরা থেকে বিরত থাকাসহ নানা রকমের বাধা-নিষেধের আইন মেনে চলতে হবে কাতারের ২০২২ বিশ্বকাপ ফুটবল।

না মানলেই দিতে হবে জরিমানা, এমনকি ফাঁ’সি। কাল রাতে এই সমস্ত নিউজ দেখার পর মুসলিম হিসেবে কতটা আনন্দ পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। তারপর লেখার চেষ্টা করলাম।

অভিনেতা শুরুতেই লেখেন, আজ থেকে শুরু হলো ২০২২ কাতারের বিশ্বকাপ ফুটবল। আমি খুবই আনন্দিত যে এবারের বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে কাতারে। কাতার প্রায় ১০০ ভাগ মুসলিম একটি দেশ। প্রতিটি মুসলমান ঈমান নিয়ে বসবাস করে এই দেশে, তারা যে সত্যিকারের খাঁটি মুসলিম সেটা প্রকাশ করল এবারের বিশ্বকাপ ফুটবলে বিভিন্ন রকমের নিয়ম বেঁধে দিয়ে। ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম এটা প্রমাণ হলো আবারও।

অভিনেতা সিদ্দিক বলেন, ইসলাম ধর্ম অনুসারে যে সমস্ত জিনিসের প্রতি আমাদের বাধা রয়েছে, আল্লাহ পাক যে সমস্ত বিষয় থেকে আমাদেরকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত জিনিসগুলোকে মানা করে দিয়েছে এই বিশ্বকাপ ফুটবল আসরে। একজন মুসলিম হিসেবে বলতে চাই, মুসলমানের ঈমানি শক্তি যে কত বড় সেটা প্রমাণ পেল এবার ফুটবল বিশ্বকাপে।

শেষে বললেন, সারা পৃথিবী থেকে আগত বিভিন্ন ধর্মের লোকরা এই বিশ্ব আসর থেকে অনুভব করবে মুসলমান ইসলামের জীবন যাপন করে আল্লাহ পাকের অনুশাসনকে মেনে। আমি মনে করি, এই সমস্ত নিয়মের পক্ষে মুসলিম হিসেবে আপনিও। সারা বিশ্বে মুসলমানদের জয় হোক, আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন। ২০২২-এর ফুটবল বিশ্বকাপের কাতার আসর সফল হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *