মিমকে ‘দিদি’ সম্বোধন করে রাজকে নিয়ে যা বললেন পরীমণি

কয়েকদিন আগে ঢালিউড অভিনেত্রী পরীমণি তার স্বামী অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী বিদ্য সিনহা মিমের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিলেন। এর জেরে মিম ঘোষণা দেন, তিনি রাজের সঙ্গে আর জুটি বেঁধে অভিনয় করবেন না।

এই ঘোষণার পর সম্প্রতি সংবাদমাধ্যমের কথা প্রতিক্রিয়া জানান রাজ। এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমণি।

আজ সোমবার (২১ নভেম্বর) রাতে নিজের ফেসবুকে মিমকে উদ্দেশ্য করে পরীমণি লিখেছেন, ‘শরিফুল রাজ কখনও একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না। সরি দিদি।’

এর আগে শরিফুল রাজের সঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন মিম। আর সেকারণে রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ সিনেমাটি থেকে সরে আসেন এ নায়িকা। এতে রাজেরও অভিনয়ের কথা ছিল বলেই এমন সিদ্ধান্ত তার। যদিও এক বছর আগে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।

আরও পড়ুন-

বাবা-মার কাছ থেকে শিখেছি, সংসার-পরিবার সবার আগে: শরিফুল রাজ

আমি চাই রাজ-পরীমণি ভালো থাকুক: মিম

একসময় ঢাকায় থাকার জায়গা ছিল না, বাসস্ট্যান্ডে রাত কাটিয়েছি: রাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *