শেহজাদ খান বীরকে নিজেদের সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেয়ার পর শাকিব খান-বুবলীর বিয়ে নিয়ে শুরু হয়েছিল নানা গুঞ্জন।
তবে সেই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের তারিখ পর্যন্ত জানিয়ে দিয়েছিলেন বুবলী।
এবার শাকিবের সঙ্গে বিয়ের পরে তাজমহল দেখার স্মৃতিচারণ করলেন এই অভিনেত্রী। সেই ভ্রমণে দুজনের যৌথ একটি ছবি সোমবার সন্ধ্যায় ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি।
ছবি শেয়ার করে বুবলী লেখেন, ‘যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজ এর শোবার ঘর। বিয়ের পর শুটিং এ দুজনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে।’
এরপর ভালোবাসার ইমো জুড়িয়ে দিয়ে তিনি লেখেন, ‘খুব প্রিয় একটি ছবি এটি আমার…’
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বলে জানান বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। গত ৩০ সেপ্টেম্বর সন্তানের ছবি ও নাম প্রকাশ করেন তারা। এরপর জানান বিয়ে ও সন্তান হওয়ার তারিখ।
