Home বিনোদন তিনটি ছবি দিয়ে ‘আই লাভ ইউ’ বললেন মেহজাবীন

তিনটি ছবি দিয়ে ‘আই লাভ ইউ’ বললেন মেহজাবীন

0
161

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুটিংয়ের কাজের পাশাপাশি সোশ্যালে সময় দিয়ে থাকেন তিনি। ভালো লাগার মুহূর্ত, অনুভূতি কিংবা ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন তথ্য ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

এবার, ফেসবুকে নিজের তিনটি ছবি দিয়ে লিখেছেন ‘আই লাভ ইউ’। কাকে উদ্দেশ্য করে এমন ক্যাপশন লিখেছেন সেটা পরিস্কার করেননি তিনি।

এই অভিনেত্রীর আপলোড করা সেই তিনটি ছবির প্রথমটিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে বসে দুই হাতে বালি ছড়াচ্ছেন। পরের ছবিতে সৈকতে শুয়ে দুই হাতে ভালোবাসার চিহ্ন তৈরি করেছেন আর পরের ছবিতে দুই হাতে নিজের মুখ ঢেকে রেখেছেন তিনি।

প্রিয় তারকার এমন পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও নানা রকম মন্তব্য করছেন। তবে মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন, জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা। বিভিন্ন সময়ে তাদের দুইজনকে একসঙ্গে দেখা গেছে। তবে তারা কেউ নিজেদের সম্পর্ক বিষয়টি এখনও পরিস্কার করেননি।

২০১৮ সালে নির্মাতা আদনানের সঙ্গে একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন অভিনেত্রী। ছবিতে ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি। নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে সেখানে।’

এরপর থেকেই তাদের অনেক ছবিই নানা সময় সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। তবে সম্প্রতি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদপ্রকাশ হয়, প্রেম পরিণয়ে রূপ দিয়েছেন এই জুটি। যদিও দু’জনের কেউ-ই বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here