Home বিনোদন মেসির হাতে বিশ্বকাপ দেখার খুব ইচ্ছা: জায়েদ খান

মেসির হাতে বিশ্বকাপ দেখার খুব ইচ্ছা: জায়েদ খান

0
507

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই কাতারে শুরু হচ্ছে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই ফুটবল মহাযজ্ঞকে ঘিরে এখন সরগরম গোটা দুনিয়া। বরাবরের মতো বাংলাদেশও মেতেছে এই আয়োজনকে ঘিরে। শোবিজ তারকারাও সামিল হয়েছেন এই উন্মাদনায়।

বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকই বেশি। ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের প্রিয় দল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপ মেসির হাতে দেখতে চান এই তারকা।

সংবাদমাধ্যমকে জায়েদ খান বলেন, ‘এবার অনেক ব্যালান্সড দল আর্জেন্টিনার। মেসি, ডি মারিয়াসহ পুরো দল খুব ভালো খেলবে। মেসিও দুর্দান্ত ফর্মে আছে। মেসির হাতে একবার ফুটবল বিশ্বকাপ দেখার আমার খুব ইচ্ছা। মেসির মত খেলোয়াড় যুগে যুগে দুই একজন জন্মায়’।

তিনি আত্মবিশ্বাস নিয়ে বলেন, এবার কাতার বিশ্বকাপে কাপ মেসির হাতেই উঠবে’। এসময় তিনি আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here