Home আলোচিত খেলা আমি ঠিকঠাক বুঝি না: শবনম ফারিয়া

খেলা আমি ঠিকঠাক বুঝি না: শবনম ফারিয়া

0
217

আর কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে ক্রীড়া জগতের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ফুটবল বিশ্বকাপের। যার প্রভাব পড়েছে বাংলাদেশের তারকাদের মধ্যেও। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও পোস্টের মাধ্যমে জানান দিচ্ছেন কে কোন দলের সমর্থক।

এদিকে ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া বিশ্বকাপ ফুটবলের এই আসরে অনেকটাই বিপাকে পড়েছেন। কোন দলকে সমর্থন করবেন তা ঠিক বুঝে উঠতে পারছেন না। কারণ, এই খেলাটাই নাকি ঠিকঠাক বুঝেন না তিনি।

রোববার (২০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফেসবুক হ্যান্ডেলে এক পোস্টে এ কথাই জানালেন ‘দেবী’ খ্যাত অভিনেত্রী। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “সবাই জানতে চাচ্ছে কোন টিম সাপোর্ট করি। যেহেতু খেলা ঠিকঠাক বুঝি না, খেলা দিয়ে কাউকে সাপোর্ট করা ঠিক হবে না।”

তবে একদমই যে কোনো দলকে সমর্থন করছেন না এই অভিনেত্রী, বিষয়টি তাও নয়। সেটা জানিয়ে লেখেন, “আমি ভাই সুন্দরের পূজারি, অনেক গবেষনা করে যা বুঝলাম, স্পেনের চেয়ে সুন্দর প্লেয়ার আর কোনো টিমে নাই। সো, যা বুঝি না তা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আমি বরং স্পেনই সাপোর্ট করি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here