Home আলোচিত আর্জেন্টিনা ফাইনালে গেলে গরু-খাসি খাওয়াবেন নায়িকা নূতন

আর্জেন্টিনা ফাইনালে গেলে গরু-খাসি খাওয়াবেন নায়িকা নূতন

0
196

আর মাত্র কয়েক ঘণ্টা! এরপরই মাঠে গড়াচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা ফুটবল বিশ্বকাপ। ফুটবলপ্রেমীদের দীর্ঘ চার বছরের অপেক্ষার প্রহর শেষে আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ মহাযজ্ঞ।

এ মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তুলিয়েছেন এ দেশের সমর্থকরা।

বাংলাদেশে ফুটবল ভক্তদের একটা বিরাট অংশ বিশ্বকাপের সময় হয় ব্রাজিল নয় আর্জেন্টিনাকে সমর্থন করে। তারই প্রতিফলন দেখা যায় বাড়ি বাড়ি উড়ানো পতাকা বা ভক্তদের গায়ে পরা জার্সিতে। শোবিজ অঙ্গনের তারকারাও মেতেছেন ফুটবল খেলা নিয়ে।

এবারের বিশ্বকাপে কাপ নেবেন আর্জেন্টিনা, এমনটাই মনে করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নূতন। এবার আর্জেন্টিনা ফাইনালে গেলে গরু-খাসি কেটে খাওয়াবেন বলেও জানিয়েছেন তিনি।

বেশ কয়েকটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নূতন লেখেন, হিসাব-সালিশ সব মানি শুধু আর্জেন্টিনা আমার। আমার গ্যাংরা সব প্রস্তুত। এবার আর্জেন্টিনা ফাইনালে গেলে সেদিন (এফডিসি আর শিল্পকলাতে) গরু-খাসি কেটে খাওয়াব। আর ফ্রি জার্সি উপহার দিব। যদিও আমি জানি আর্জেন্টিনা এবার কাপ নিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here