Home প্রধান খবর পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

0
131

আদালত এলাকা থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি সদস্যকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে পুলিশ সদর দফতর থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়। এই দুই জঙ্গি হলেন প্রকাশক দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আবু সিদ্দিক ও মইনুল হাসান।

এদিকে পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেফতারে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সারাদেশে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায়ও সতর্কতা জারি করা হয়েছে, যাতে জঙ্গিরা দেশ ছেড়ে পালাতে না পারে।

এর আগে আজ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে ২ আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজত খানায় নেওয়ার সময় চার আসামির মধ্যে দুইজনকে ছিনিয়ে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here