Home দেশের খবর খুলনা মরিচের ক্ষেতে মিললো ৮ কোটি ৩৫ লাখ টাকার সোনা

মরিচের ক্ষেতে মিললো ৮ কোটি ৩৫ লাখ টাকার সোনা

0
121

যশোরের চৌগাছা থানার কাশিপুর-শাহজাদপুর সীমান্তের কাটাতারের ৩০০ গজ অভ্যন্তরের একটি মরিচ ক্ষেত থেকে ৯ কেজি ৩১০ গ্রাম ওজনের ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মরিচ ক্ষেতের মাটি খনন করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণের দাম আনুমানিক ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্যে চৌগাছা থানার শাহজাদপুর সীমান্তে স্বর্ণের চালান নিয়ে যাওয়া হচ্ছে। পরে কাশিপুর-শাহজাদপুর সীমান্তের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার ৩৮টি পিলার ৮৫ এর পাশে অভিযান চালানো হয়।

বিকেল ৫টার পর সীমান্তের কাছাকাছি যাতে কোনো কৃষক না থাকেন তেমন নির্দেশনা থাকলেও দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের কাটাতারের কাছে ঘোরাঘুরি করতে দেখা যাই। বিজিবির উপস্থিতি দেখতে পেয়ে ওই দুইজন ভারতের দিকে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা ৮০ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা।

পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে বিজিবি সদস্যরা টহল ব্যবস্থা জোরদার করেছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here