Home আলোচিত হাতি নিয়ে সারা শহর শোভাযাত্রা করলেন আর্জেন্টিনা সমর্থকরা

হাতি নিয়ে সারা শহর শোভাযাত্রা করলেন আর্জেন্টিনা সমর্থকরা

0
138

বিশ্বকাপ এলে দেখা যায় নানান উন্মাদনা। কেউ পতাকার রঙে করে বাড়ির রঙ, কেউ এলাকাজুড়ে পতাকা টানায়। কদর বাড়ে প্রিয় দলের জার্সিরও। এমন উন্মাদনায় মাগুরায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা হাতি এবং ৫০০ মিটার পতাকা নিয়ে র‌্যালি করেছেন।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের জামরুলতলা থেকে বের হওয়া র‌্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে হাজার হাজার সমর্থক জার্সি পরে ও পতাকা উড়িয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানান।

সমর্থকরা বলেন, আর্জেন্টিনার খেলা দেখুন, খেলাকে ভালোবাসুন। আমরা আশাবাদী এবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হবে। অতি আবেগে এমন কিছু করা যাবে না, যাতে নিজেরা ক্ষতিগ্রস্ত হন।

র‌্যালির আয়োজকদের মধ্যে মীর সুমন, মোহামেডান শেখসহ সমর্থকরা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের সাফল্য কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here