Home আলোচিত কোমর দোলাননি নোরা ফাতেহি, হতাশ দর্শক

কোমর দোলাননি নোরা ফাতেহি, হতাশ দর্শক

0
289

দর্শকের অপেক্ষা অবসান ঘটিয়ে ‘দিলবার’ গানের তালে মঞ্চে এলেন বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফাতেহি। রাত ৯টা ৪০ মিনিটে তিনি মঞ্চে এলে হলভর্তি দর্শক নোরা নোরা বলে চিৎকার শুরু করেন। আগ্রহী দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন নোরা ফাতেহি।

শুক্রবার সন্ধ্যা সাতটায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি।

এসময় নোরা বলেন, ‘দ্বিতীয়বারের মতো ঢাকায় এলাম। ঢাকায় আসাটা সব সময় আমার জন্য আনন্দের। আপনাদের উষ্ণ ভালোবাসায় আমি মুগ্ধ।’

সংক্ষিপ্ত বক্তব্য শেষে নোরা ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

আগত দর্শকদের প্রত্যাশা ছিল, নোরা হয়তো পুরস্কার দেওয়া শেষ হলেই মঞ্চে কোমর দোলাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। কোনো নাচে অংশ নেননি নোরা। এতে হতাশ হয়েছেন দর্শকরা।

অনুষ্ঠান শেষে দর্শকদের বলতে শোনা গেছে, ১০ হাজার টাকাই জলে গেল। এসেছি নোরা ফাতেহির নাচ দেখতে, কিন্তু দেখাল অ্যাওয়ার্ড দেওয়া। আমরা কি অ্যাওয়ার্ড দেখতে এসেছি নাকি!’

উল্লেখ্য, এদিন দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এই বলিউড অভিনেত্রী। সেখানে গোলাপি ট্রাউজার ও হুডি, সঙ্গে কালো রোদচশমায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। আয়োজক প্রতিষ্ঠান বিমানবন্দর থেকে তাকে সোজা পাঁচ তারকা হোটেলে নিয়ে যান। সেখানে রাতে থেকে শনিবার দিনের শুরুতেই নোরা ফাতেহি ঢাকা ছাড়বেন- বলে জানান আয়োজক ইশরাত জাহান মারিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here