Home আলোচিত যে যাই বলুক, মাঠের খেলাটাই হচ্ছে আসল: পূজা চেরি

যে যাই বলুক, মাঠের খেলাটাই হচ্ছে আসল: পূজা চেরি

0
187

দুদিন পর কাতারে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ভক্তরা ইতোমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করে তাদের সমর্থন জানান দিচ্ছেন। পিছিয়ে নেই দেশের চলচ্চিত্র তারকারাও।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা প্রিয় দলের কথা জানাচ্ছেন। উচ্ছ্বাস প্রকাশ করছেন প্রিয় খেলোয়াড়দের নিয়ে।

এবার জানা গেল উঠতি জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির ফুটবল সমর্থন করা দলের নাম। লিওনেল মেসির দল আর্জেন্টিনার ভক্ত তিনি।

তার সমর্থনের কথা জানতে চাওয়া হলে পূজা সংবাদমাধ্যমকে জানান, ‘আমি শুধু আর্জেন্টিনা দলকে সমর্থন করি। লিওনেল মেসির পায়ের জাদুর ভক্ত আমি। আমার মায়ের কাছে ম্যারাডোনার খেলার কথা শুনেছি। ম্যারাডোনারও ভক্ত আমি।

এই অভিনেত্রী আরও জানান, ‘যদি আর্জেন্টিনা হেরে যায় টিভি বন্ধ করে দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যেটাই বলুক আমি পাত্তা দেবো না। মেসির পাশাপাশি রোহো এবং ডি মারিয়ার খেলাও অনেক ভালো লাগে’।

পূজা আরও জানান, ‘দল কিন্তু আমার একটাই, সেটা হচ্ছে আর্জেন্টিনা। এ নিয়ে আর কোনো কথা হবে না। অনেকেই অনেক কথা বলে কিন্তু মাঠের খেলাটাই হচ্ছে আসল’।

পূজা আরও যোগ করেন, ‘মাঠে বল গড়ালেই বোঝা যায় কে বেশি ভালো খেলে। জিতুক কিংবা হেরে যাক আমি আর্জেন্টিনাকেই সাপোর্ট করবো’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here