মীর সাব্বিরকে নিয়ে এবার ফেসবুকে শবনম ফারিয়ার পোস্ট

শের মিডিয়াপাড়ায় এখন গরম আলোচনা অভিনেতা মীর সাব্বির ও উপস্থাপিকা ইসরাত পায়েলের মধ্যকার দ্বন্দ্ব। সম্প্রতি মিসেস ইউনিভার্সের অনুষ্ঠানে উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ করে ‘মজার ছলে’ করা অভিনেতা মীর সাব্বিরের একটি মন্তব্য নিয়েই এই দ্বন্দ্বের সূত্রপাত।

ইসরাতের পরিধেয় নিয়ে মজা করায় মীর সাব্বিরের ওপর চটেছেন পায়েল। এরপর এই ঘটনায় ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন দেশের তারকারা।

শাহরিয়ার নাজিম জয়, বন্যা মির্জা, উর্মিলা শ্রাবন্তী করের পর এবার এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে দেওয়া পোস্টে ফারিয়া লিখেছেন, ‘প্রিয়, মীর সাব্বির ভাই, আপনি যে ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন সে জন্য আমিও ব্যথিত। আপনি একজন চমৎকার মানুষ এবং দুর্দান্ত অভিনেতা। মীর সাব্বিরকে কেউ তৈরি করেনি, তিনি নিজ যোগ্যতায় মীর সাব্বির হয়েছেন। কেউ তাকে খাটোও করতে পারবে না।’

ফারিয়ার ফেসবুক পোস্ট

শবনম ফারিয়া আরও লিখেছেন, ‘শুধু এটুকুই বলতে চাই, আমি কোনো নারী বিদ্বেষী মন্তব্য সমর্থন করি না, এমনকি কেউ যদি তা কাজে লাগিয়ে নিজের দিকে দৃষ্টি ফেরাতে চায়, সেটাও সমর্থন করি না।’

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর ফাইনাল রাউন্ডের মঞ্চে বিচারকের আসন থেকে মীর সাব্বিরকে মঞ্চে ডাকেন উপস্থাপিকা ইসরাত পায়েল। সেখানে অভিনেতাকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি সংলাপ বলার জন্য অনুরোধ করেন পায়েল। তখন মীর সাব্বির উপস্থাপিকা পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’।

এটা বলার পর উপস্থাপিকা পায়েল হেসে কুটিকুটি।

কিন্তু পরে এটি নিয়ে একটি ভিডিও পোস্ট করেন পায়েল। সেখানে তিনি অভিনেতা মীর সাব্বিরকে স্টেজে বলা মন্তব্যের জন্য সরি বলতে বলেন। পরবর্তীতে মীর সাব্বিরও নিজের অবন্থান পরিস্কার করে একটি পোস্ট করেন ফেসবুকে।

অভিনেতা মীর সাব্বির বলেন ‘একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে। আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোন উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই। সেটা নিশ্চয়ই সকলেই (যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন)’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *