Home ফিচার চিনির দাম কেজিতে ১৩, সয়াবিল তেল লিটারে ১২ টাকা বাড়লো

চিনির দাম কেজিতে ১৩, সয়াবিল তেল লিটারে ১২ টাকা বাড়লো

0
697

আবার বাড়ল ভোজ্যতেল-চিনির দাম। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা এবং চিনির দাম কেজিতে বাড়ল ১৩ টাকা।

এর ফলে প্রতি লিটার সয়াবিন তেল ১৯০ টাকা, খোলা সয়াবিন ১৭২ টাকা এবং প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম ১০৮ টাকা ও খোলা ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই সয়াবিন ও চিনির নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, আজ থেকে ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯০ টাকা। এত দিন দাম ছিল ১৭৮ টাকা। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। এত দিন দাম ছিল ৮৮০ টাকা।

এ ছাড়া, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বেড়ে হয়েছে ১৭২ টাকা। এত দিন ছিল ১৫৮ টাকা। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।

চিনির দাম বাড়ার বিষয়ে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিনির সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। পরবর্তীতে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনের সঙ্গে মূল্য সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়। দাম সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন একমত পোষণ করায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে চিনির নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুসারে, প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৮ টাকা।

এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় ১ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। পরবর্তীতে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনের সঙ্গে মূল্য সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়। দাম সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন একমত পোষণ করে।

এর আগে দাম কমার মাত্র এক মাসের মাথায় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ানোর প্রস্তাব করেছিলেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here