১৪ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া
ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার ছাড়পত্র পাওয়ার পর হাসপাতালের নানা প্রক্রিয়া শেষ করে বিকাল সোয়া ৬টার দিকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়’ পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান। ১০ জুন গভীর রাতে হৃদ্রোগের সমস্যা নিয়ে বসুন্ধরার এভারকেয়ার…
