Home জাতীয় খালেদা জিয়াকে দেখতে উড়ে এলেন কোকোর মেয়ে

খালেদা জিয়াকে দেখতে উড়ে এলেন কোকোর মেয়ে

0
451

ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান।

জানা গেছে, রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন জাফিয়া রহমান। তিনি সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে আসেন।

এর আগে, প্রায় আড়াই বছর ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। গত ১৫ জানুয়ারি ছোট মেয়ে জাহিয়া রহমান ও পরের দিন ১৬ জানুয়ারি শর্মিলা রহমান ঢাকা থেকে লন্ডন চলে যান।

দীর্ঘ ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এখন নিজ বাসায় অবস্থান করছেন।

চিকিৎসা শেষ না হলেও করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে চিকিৎসকদের সিদ্ধান্তে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। বাসায় ফেরার পর গত চারদিন গুলশানের বাসভবন ফিরোজার দোতলায় নিজকক্ষে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া বাসায় ফেরার আগে বাসার সবার কোভিড টেস্ট করা হয়। করোনার ঝুঁকির কারণে নেতাকর্মীদের আপাতত সাক্ষাত করতে নিষেধ করা হয়েছে। দিনে ও রাতে দুইজন নার্স দুই শিফটে ডিউটি করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here