Home জাতীয় খালেদা জিয়া জ্বরে ভুগছেন

খালেদা জিয়া জ্বরে ভুগছেন

0
180
ফাইল ফটো

সিজনাল জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন, জ্বরের মাত্রা খুব বেশি না। উনি মোটামুটি সুস্থ আছেন। তবে ম্যাডাম রাজি হলে আগামী কয়েকদিনের মধ্যে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হতে পারে।

রোববার (২২ মে) খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার ব্যক্তিগত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, আমিও আপনার মতো শুনেছি জ্বরের বিষয়টা। তবে বিস্তারিত চিকিৎসকরা বলতে পারবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার আরেক কর্মকর্তা বলেন, তাপমাত্রা একটু এদিক-সেদিক হলে উনার মতো বয়সীদের শরীরে জ্বর আসাটাই স্বাভাবিক। এটা সিরিয়াস কিছু না। সিজনাল জ্বর।

তিনি আরও বলেন, ম্যাডাম রাজি হলে আগামী কয়েকদিনের মধ্যে তাকে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হতে পারে। যেটা আগেও করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here