করোনায় আক্রান্ত লিওনেল মেসি
স্পোর্টস আপডেট ডেস্ক- লিওনেল মেসি বড়দিনের ছুটিটা দারুণই কাটাচ্ছিলেন। আর্জেন্টিনায় ফিরে গিয়ে উদ্দাম ঘুরে বেড়িয়েছেন তিনি। তবে নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ শুনতে হলো তাকে। করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। জানা গেছে, সম্প্রতি বড়দিন ও নতুন বছরের ছুটি কাটাতে আর্জেন্টিনা গিয়েছিলেন। সেখান থেকে শনিবার প্যারিসে ফেরেন তিনি। ফেরার পর পিসিআর টেস্টে তার কোভিড পজিটিভ আসে।…
