Home খেলাধুলা করোনায় আক্রান্ত লিওনেল মেসি

করোনায় আক্রান্ত লিওনেল মেসি

0
271

স্পোর্টস আপডেট ডেস্ক- লিওনেল মেসি বড়দিনের ছুটিটা দারুণই কাটাচ্ছিলেন। আর্জেন্টিনায় ফিরে গিয়ে উদ্দাম ঘুরে বেড়িয়েছেন তিনি। তবে নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ শুনতে হলো তাকে। করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

 

জানা গেছে, সম্প্রতি বড়দিন ও নতুন বছরের ছুটি কাটাতে আর্জেন্টিনা গিয়েছিলেন। সেখান থেকে শনিবার প্যারিসে ফেরেন তিনি। ফেরার পর পিসিআর টেস্টে তার কোভিড পজিটিভ আসে।

 

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পক্ষ থেকে এক বার্তায় নিশ্চিত করা হয়েছে তার পজিটিভ হওয়ার খবর। প্যারিসিয়ানরা জানিয়েছে আইসোলেশনে আছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here