অর্ধেক জনবল দিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিস: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় অর্ধেক লোকবল নিয়ে সরকারি-বেসরকারি অফিস পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (২১ জানুয়ারি) কোভিড পরিস্থিতি নিয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ পদক্ষেপের কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা হঠাৎ বেড়ে যাওয়ায় অর্ধেক লোকবল নিয়ে অফিস পরিচালনা করার বিষয়ে প্রতিটি অফিসে আমরা…
