জামিন পেলেন শাবির সাবেক ৫ শিক্ষার্থী
সিলেট- আন্দোলনে অর্থের যোগান দেয়ার অভিযোগে গ্রেফতার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেট মহানগর মেট্রোপলিটন-২ আদালতের বিচারক সুমন ভূঁইয়া তাদের জামিন দেন। আদালত সূত্রে জানা গেছে, গ্রেফতার ৫ শিক্ষার্থীর মধ্যে চারজনকে বিকালে আদালতে হাজির করা হয়। অপরজন নাজমুস সাকিব দ্বীপের করোনা শনাক্ত হওয়ায় তাকে…
