চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি, কর্মসূচি ঘোষণা বুধবার

ছোট-বড় ৩৬টি রাজনৈতিক দল নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি৷ বিএনপি এবং তার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী বুধবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদা সমাবেশ থেকে যৌথ কর্মসূচি ঘোষণা করা হবে। দলীয় সূত্র জানায়, বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে তারা। দলটির বিভিন্ন সহযোগী সংগঠনকেও সমাবেশের…

আরও পড়ুন

বাসাইলে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বাসাইল উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সারা দেশের উপজেলা অবস্থান কর্মসূচির অংশ হিসাবে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির এই অবস্থান কর্মসূচির আয়োজন করে। শনিবার (০৮ এপ্রিল) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলা বিএনপি কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করে।…

আরও পড়ুন

গোপালপুরে বিএনপির ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (০৮ এপ্রিল) দুপুরে গোপালপুর হাফিজ তালুকদারের বয়েলের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়ে, অবস্থান কর্মসূচি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সভা শেষে বিক্ষোভ মিছিল…

আরও পড়ুন

এবার ঢাকায় নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

রাজধানী ঢাকায় নতুন কর্মসূচি নিয়েছে বিএনপি। এবার ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় ‘পদযাত্রা’ করবে দলটি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ কর্মসূচি পালন করবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।…

আরও পড়ুন

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের ‘কটূক্তির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটি। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে রিজভী বলেন, সরকার এবং প্রশাসন একাকার হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বর্তমান প্রশাসন এবং তার সরকারের কথাবার্তায়…

আরও পড়ুন

মাঠ গোছাচ্ছে বিএনপি, ঈদের পরে আন্দোলন

নির্বাচনকালীন নির্দলীয় সরকার এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কয়েক বছর ধরেই নানা কর্মসূচি দিচ্ছে বিএনপি। তবে এসব কর্মসূচির কোনোটাই হালে পানি পায়নি। বরং বিএনপি নেতাদের ‘ঈদের পর কর্মসূচি’ সংক্রান্ত বক্তব্য নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা প্রায়ই কটাক্ষ করেন। দাবি আদায়ে আবারও সেই ‘ঈদের পরেই’ নতুন কর্মসূচির কথা ভাবছে বিএনপি। এজন্য সরকারবিরোধী এবং সমমনা দলগুলোর…

আরও পড়ুন

বিদেশে লবিস্ট নিয়োগ নিয়ে অবশেষে মুখ খুলল বিএনপি

ঢাকা- বিএনপি দেশের ক্ষতি করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন, তা ‘অসত্য’ বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেছেন, ‘বিএনপি যা করে, তা দেশ ও গণতন্ত্রের স্বার্থে করে থাকে। বিএনপি বিদেশে কোনো লবিস্ট নিয়োগ করেনি। পররাষ্ট্রমন্ত্রী অসত্য কথা বলেছেন।’ মঙ্গলবার (২৫ জানুয়ারি)…

আরও পড়ুন

৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

ঢাকা- দল থেকে তিনজনকে বহিষ্কারের পর সেই আদেশ প্রত্যাহার করেছে বিএনপি। রোববার (২৩ জানুয়ারি) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে— ইতিপূর্বে পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, বান্দরবান জেলা বিএনপির সাবেক সদস্য হামিদা চৌধুরী এবং টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলা…

আরও পড়ুন

বিএনপির সমাবেশে ধাক্কাধাক্কি, মঞ্চ ভেঙে মাটিতে নেতাকর্মীরা

চট্টগ্রাম প্রতিনিধি- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য চলাকালে মঞ্চে দাঁড়ানো নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এসময় মঞ্চ ভেঙে পড়ে যান নেতাকর্মীরা। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে বক্তব্য সংক্ষিপ্ত করে সমাবেশ শেষ করা হয়। বক্তব্যের একপর্যায়ে আমীর খসরু বলেন, দক্ষিণ জেলার আজকের…

আরও পড়ুন

বিএনপির ১০ নেতাকর্মীর পাঁচ বছরের জেল

ঢাকা- ২০১৩ সাল ভাষানটেক থানা এলাকায় বিএনপির ডাকা হরতাল-অবরোধে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ জানুয়ারি) ঢাকার ৯ নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর করিমা আক্তার। তিনি জানান, ১০ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড…

আরও পড়ুন