নোয়াখালীতে ট্রাক্টর চাপায় শিশু নিহত
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে সড়ক পার হতে গিয়ে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় ইসমত তারা আলেয়া নামের (৯) বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি পুলিশ আটক করতে পারলেও পালিয়েছে চালক। নিহত ইসমত তারা আলেয়া চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের নীরব হোসেনের মেয়ে। সোমবার (০৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে থানারহাট-আল আমিন…
