আজারবাইজানে চার হাজার যোদ্ধা পাঠিয়েছে তুরস্ক, নিহত ৮১
আন্তর্জাতিক ডেস্ক- আর্মেনিয়া-আজারবাইজান ভয়াবহ যুদ্ধাবস্থার মধ্যেই মিত্র আজারবাইজানে ৪০০০ যোদ্ধা পাঠাল তুরস্ক। বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে লড়াইয়ের জন্য উত্তর সিরিয়ার থেকে ৪ হাজার যোদ্ধাকে আজারবাইজানে পাঠিয়েছে তুরস্ক। সোমবার ইন্টারফেক্স নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত আর্মেনিয়ার রাষ্ট্রদূত। খবর রয়টার্সের। আর্মেনিয়ার রাষ্ট্রদূত জানান, নাগোরনো-কারাবাখের যুদ্ধে অংশ নিয়েছে যোদ্ধারা। অঞ্চলটি আজারবাইনের; কিন্তু আর্মেনিয়ার সহায়তায় দখল করে…
