রংপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে তরুণী, অতঃপর ধর্ষণ মামলা
সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রংপুরের কাউনিয়া উপজেলায় বিয়ের দাবিতে শারাফাত হোসেন সোহাগ নামের এক ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে উপজেলার হারাগাছ পৌর এলাকার মিয়াপাড়ায় শারাফাতের বাসায় অবস্থান নেন ওই তরুণী। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ। ওই তরুণী রংপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের…
