রংপুরে কালবৈশাখীর তাণ্ডবে শত শত বাড়িঘর লন্ডভন্ড
সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলার ১২টি ইউনিয়নের শত শত বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার গাছপালা। খুঁটি উপড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আঞ্চলিক মহাসড়কে গাছ উপড়ে পড়ায় কুড়িগ্রাম ও লালমনিরহাটের সঙ্গে চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ঝড়ে আম, ভুট্টা,…
