গ্রিসে বাংলাদেশি দুই যুবককে গুলি করে হত্যা
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি- গ্রিসের রাজধানী এথেন্সের আসপোগিরগো এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই বাংলাদেশি খুন হয়েছেন। দু’জনই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। সেখানকার একটি কন্টেইনার কোম্পানিতে কর্মরত ছিলেন তারা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করে গ্রীস পুলিশ। এ তথ্য জানিয়েছেন গ্রীস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন। …
