তোমার থেকে বড় সুপারস্টার আর আসবে না: মাশরাফি
স্পোর্টস আপডেট ডেস্ক- ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যু যেন হঠাৎ করেই বিষাদের এক কালো ছায়া টেনে দিয়েছে সারা বিশ্বের ক্রীড়াঙ্গনের ওপর। সারা বিশ্বের খেলাপ্রেমী মানুষের হঠাৎই সংবাদ হজম করতে কষ্ট হচ্ছে। ফুটবল থেকে অবসরের পর ম্যারাডোনার সঙ্গে অসুস্থতা ওতপ্রোতভাবে জড়িত ছিল। তবে ৬০তম জন্মদিন পালন করার পর এভাবে হঠাৎ তিনি চলে যাবেন, কেউ ভাবতে পারেননি।…
