নেশার ঘোরে মসজিদে ঢুকে ভাঙচুর, যুবক আটক
সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুর নগরীর পাকপাড়া জামে মসজিদের ভেতরে ওজুখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে আবির মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পাকপাড়া মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে। আটক আবির মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। তার বাড়ি মসজিদের পাশেই। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা…
